শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ০৮:১৭ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেনাপ্রধান সফিউল্লাহ বঙ্গবন্ধুর ফোনকলের জবাবে বলেছিলেন ‘আই অ্যাম ডুয়িং সামথিং,ক্যান ইউ গেট আউট?’

দেবদুলাল মুন্না: [২] ১৯৭৫ সালের আগস্ট ১৫ আগস্ট ভোরে নৃশংসভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকরা। এর পরিকল্পনা করা হচ্ছিল ১৯৭৪ সালের জানুয়ারি থেকে , এ তথ্য জানা যায় যুক্তরাষ্ট্রের সিআইএ’র গোপন দলিলে। এ দলিলের ওপর ভিত্তি লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবদুল হামিদের বই ‘তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা’ নামের বই। এ বই থেকে এ তথ্যগুলো জানা যায়।

[৩] ধানমন্ডির বঙ্গবন্ধুর বাড়ি ৬৭৭ নম্বরে সাড়ে ৫টায় হামলা চালানো হয়। তখন বন্ধ ঘরের ভেতর ফোনে ব্যস্ত বঙ্গবন্ধু। ফোনে তার সামরিক সচিব কর্নেল জামিলউদ্দিনকে বলেন, ‘জামিল, তুমি তাড়াতাড়ি আসো। আর্মির লোকেরা আমার বাসা অ্যাটাক করেছে। সফিউল্লাহকে ফোর্স পাঠাতে বলো।’ তৎকালীন সেনাপ্রধান জেনারেল সফিউল্লাহকে নিজেও ফোন করেন বঙ্গবন্ধু। তাকে বলেন, ‘সফিউল্লাহ, তোমার ফোর্স আমার বাড়ি অ্যাটাক করেছে। কামালকে (শেখ কামাল) বোধহয় মেরে ফেলেছে। তুমি জলদি ফোর্স পাঠাও।’ফোনের ওপাশ থেকে সফিউল্লাহ বলেন, ‘আই অ্যাম ডুয়িং সামথিং,ক্যান ইউ গেট আউট?’

[৪] এর আগে ভোর সোয়া ৫টায় শেখ ফজলুল হক মণি’র বাসায় হামলা করা হয় শেখ মণিও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে। প্রাণে বেঁচে যান শেখ মণির ছেলে শেখ ফজলে শামস পরশ ও শেখ ফজলে নূর তাপস। ভোর ৫টা ২০ মিনিটে ধানমন্ডির আবদুর রব সেরনিয়াবাতের বাসায় আক্রমণ করে ব্রাশফায়ারে হত্যা করা হয় আবদুর রব সেরনিয়াবাতসহ তেরোজনকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়