শিরোনাম
◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ০৪:৪৮ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতিরঝিলের কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুজন কৈরী : [২] রাজধানীর হাতিরঝিল লেকের পাশে কাঠালগাছ থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা (৪৫) এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

[৪] হাতিরঝিল থানার এসআই খন্দকার সেলিম শাহরিয়ার জানান, খবর পেয়ে সকালে হাতিরঝিল লেকের পাশে আকিজ গলিতে একটি কাঁঠালগাছ থেকে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় কেউ তার পরিচয় সনাক্ত করতে পারেনি। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়