শিরোনাম
◈ মোদিবিরোধী পোস্টের জেরে গুম করা হয়েছিল: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর ◈ বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, জালানি নিরাপত্তা কৌশলের নতুন রূপ ◈ বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর ◈ সীমান্তে কুমির ও সাপ মোতায়েন ভারতের জন্যে আত্মঘাতী হতে পারে ◈ ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী ◈ নারী সাফ ফুটবল ২৫‌মে শুরু, ভারতের গ্রুপে বাংলাদেশ ◈ কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি ভিন্ন ধরনের সেবা সরাসরি পাবেন: তারেক রহমান ◈ ক্রিকেটের সাথে গলফ খেললে আরও ২ হাজার রান করতে পারতাম: ক‌পিল দেব ◈ দেশে আসছে অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী ◈ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২০, ০৮:১০ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২০, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহামারী করোনা ও চলমান বন্যা মানুষের ঈদ আনন্দ নিয়ন্ত্রণ করতে পারেনি : নৌ প্রতিমন্ত্রী

আনিস তপন : [২] সোমবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী সাক্ষাতে এ কথা বলেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

[৩] তিনি বলেন, করোনা ও বন্যা পরিস্থিতির মধ্যেও দেশের মানুষ ঈদ উদযাপন করেছে, কোরবানী দিয়েছে। প্রাকৃতিক এসব দূর্যোগ দেশের মানুষের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনি। সবকিছুর মধ্যে তারা আনন্দ ভাগ করে নিয়েছে।

[৪] চলমান বন্যার বিষয় উল্লেখ করে এ সময় খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পদ্মার তীব্র স্রোত ও ভাঙ্গণের কারনে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটের ৩ নম্বর ফেরিঘাটটি ভেঙ্গে যাওয়ায় ৩১ জুলাই রাত থেকে কিছু সময়ের জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ ছিলো।

[৫] তিনি বলেন, এজন্য শিমুলিয়ায় আরেকটি নতুন ফেরিঘাট নির্মাণের জন্য বিআইডব্লিউটিএকে নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়া ঈদের দিন থেকেই পণ্যবাহি যান নিয়ে ফেরি চলাচলের নির্দেশ দেয়া হয়েছে। ফেরিতে যাত্রীবাহি বাস ও মটর সাইকেল পরিবহন করা হয়েছে। এখন আর তেমন সমস্যা হচ্ছেনা। পাশাপাশি শিমুলিয়ায় অন্য তিনটি ঘাট দিয়ে ফেরি চলাচল করছে।

[৬] প্রতিমন্ত্রী বলেন, মানিকগঞ্জ থেকে পাটুরিয়াঘাটে যাওয়ার রাস্তাটি দু’লেন বিশিষ্ট। রাস্তাটি সরু থাকায় যানবাহনের অতিরিক্ত চাপের ফলে ঈদের আগে সেখানে ভিড় তৈরি হয়োছিল। শিমুলিয়া থেকে দু’টি রো রো ফেরি পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে আনার ফলে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিরুটে জট তৈরি হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়