শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২০, ০৪:০৪ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২০, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এখন পর্যন্ত কোনো হাজী কোভিড-১৯ এ আক্রান্ত হননি

জেরিন আহমেদ: [২] শনিবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।

[৩] মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ডা. মুহাম্মদ আল-আবদালি জানান, হাজীদের করোনায় আক্রান্তের কোনও ঘটনা ঘটেনি। জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে এমন রোগেও কেউ সংক্রমিত হননি।

[৪] দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল তালাল আল-শালহুব জানিয়েছেন, হাজীরা আরাফার ময়দানে দাঁড়ানো থেকে শুরু করে মুজদালিফায় অবস্থান পর্যন্ত সব কিছু নিরাপদে, সুরক্ষিত অবস্থায় এবং প্রশান্তির সঙ্গে সব আনুষ্ঠানিকতা পালন করেছেন।

[৫] ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের অন্যতম- হজ পালনে, সৌদি আরবের নাগরিকসহ ১৬০ দেশের মুসল্লি প্রতিনিধিত্ব করেন সারা বিশ্বের কোটি মুসলিমের। বৃহস্পতিবার পশু কোরবানির পর, কাবা শরীফ তাওয়াফ ও সাফা-মারওয়া পাহাড় সাতবার প্রদক্ষিণ শেষে শেষবারের মতো মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করেন হাজীরা। ১১ ও ১২ জিলহজ সেখানে অবস্থান করে শেষ করেন বাকি আনুষ্ঠানিকতা। পাঁচদিনব্যাপী হজ শুরু হয় গেল মঙ্গলবার। বৃহস্পতিবার আরাফাতের ময়দানে হয় মূল আনুষ্ঠানিকতা। সূত্র:ডেইলি মেইল, আরব নিউজ , সিনহুয়ার

  • সর্বশেষ
  • জনপ্রিয়