শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০৬:২৮ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড ও বন্যায় অসহায়দের সাহায্য করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : প্রধানমন্ত্রী

বাশার নুরু,সমীরণ রায় : [২] শেখ হাসিনা আরও বলেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়নে আমাদের সরকার কাজ করছে। এজন্য জাতির পিতা সম্পর্কে সবাইকে জানতে হবে। বঙ্গবন্ধুর জীবনী পড়লে নিজের আদর্শ বাস্তবায়ন করতে পারবেন। এই মাসে আমার বাবা-মা ও ভাইসহ সবাইকে হারিয়েছি। আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

[৩] আওয়ামী লীগ সভাপতি বলেন, মানুষ যাতে উন্নত জীবন পায় সেটাই আমাদের লক্ষ্য। দুর্যোগকালীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা ভালো কাজ করছে।

[৪] রোববার শোকাবহ আগস্ট উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে সহযোগী সংগঠন কৃষক লীগ স্বেচ্ছায় প্লাজমা দান কর্মসূচির আয়োজন করে। এ সময়, এতিম-অনাথদের মধ্যে ফল ও ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভিডিও কলে গণভবন থেকে যুক্ত ছিলেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৫] এতে সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা প্রমুখ। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়