শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাপ খেলা দেখাতে গিয়ে সাপুড়ের মৃত্যু

 

ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়ার মিরপুরের সবচেয়ে বড় ও অভিজ্ঞ সাপুড়ে দাদরুল মল্লিক (৭২)। সাপ নিয়ে যার দিন-রাত কাটে। বাড়িতেই পালেন শতাধিক বিষধর সাপ। তবে সেই সাপের ছোবলেই মৃত্যু হলো তার।

শনিবার বিকাল ৪টার সময় নিজ বাড়িতে সাপ খেলা দেখাতে গিয়ে সাপের ছোবলে তার মৃত্যু হয়। নিহত দাদরুল সাপুড়ে মিরপুর পৌর এলাকার ২নং ওয়ার্ড কুরিপোল মহল্লার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদ উপলক্ষে কিছু মানুষ তার বাড়িতে সাপ দেখতে যান। এসময় তিনি সাপের খেলা দেখাতে যান। খেলা দেখাতে গিয়ে বিষধর গোখরা সাপ তাকে ছোবল দেয়। এতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।

সাপুড়ে দাদরুলের ভাতিজা নবীর মল্লিক জানান, তার কর্মজীবনে পুরোটাই তিনি সাপ ধরে ও খেলা দেখিয়ে কাটিয়েছেন। শনিবার সাপ খেলা দেখাতে গিয়ে অসাবধানতাবশত সাপের কামড় খান। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বাদ এশা স্থানীয় করবস্থানে তাকে দাফন করা হয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়