শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের গার্মেন্টস কারখানায় নারী নেতৃত্ব ও অধিকার কর্মী তৈরি করছে বিশ্ববিদ্যালয়

সিরাজুল ইসলাম : [২] এ জন্য বিশেষ কর্মসূচি নিয়েছে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)। আলজাজিরা

[৩] পাঁচ বছর আগে গার্মেন্টেসে ১২ ঘণ্টা কাজ করতেন সাদেকা বেগম। তিনিই পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। ২৩ বছর বয়সী এই নারী বিশেষ কর্মসূচির প্রথম স্নাতক ডিগ্রিধারীদের একজন। তিনি নারী নেতৃত্ব ও অধিকার নিয়ে কাজ করছেন। তিনি ইন্টার্ন করছেন ইউনিসেফের অধীনে। পোশাক শিল্পে শিশুদের জীবনমান উন্নয়নে তার ডিগ্রি ভূমিকা রাখবে।

[৪] সাদেকা বলেন, শিক্ষা মানুষের জীবন কিভাবে বদলে দিতে পারে, তার জ্বলন্ত উদাহরণ তিনি। বাংলাদেশের অর্থনীতির চাকা দ্রুত ঘোরার পেছনে রয়েছে গার্মেন্টসকর্মীদের ভূমিকা। ছেলেমেয়েরা বেশ ভালো করছে।

[৫] ২০১৬ সালে এইউডব্লিউ বিশেষ কর্মসূচিতে সুবিধা বঞ্চিত ৪৭০ জনকে স্নাতক ডিগ্রি দিয়েছে। তাদের মধ্যে চা শ্রমিক, শরণার্থী ও কয়েক ডজন পোশাককর্মী রয়েছেন। শিক্ষার বিনিময়ে তাদের মাসিক বৃত্তিও দেয়া হয়েছে।

[৬] এইউডব্লিউর ভাইস চ্যান্সেলর নিরমলা রাও বলেন, বাংলাদেশে পোশাক শিল্পে নারী ও মধ্যবিত্ত পরিচালকের ঘাটতি রয়েছে। এ অভাব পূরণে বিশ্ববিদ্যালয়ের ইন্টার্নশিপ জড়িত।

[৭] পোশাক শিল্পের ৮০ শতাংশ নারী। তারা জুনিয়র পদে কর্মরত। সিনিয়র পদে রয়েছেন পুরুষরা। বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, নারীদের বড় পদে নিতে আগ্রহী করার জন্য তারা প্রাতিষ্ঠানিক কোর্স চালু করেছেন। তাদের দৃষ্টিভঙ্গি প্রখর। তারা নারীদের ক্ষমতায়নে কাজ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়