শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০৭:২৪ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দু’জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি : [২] জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে।

[৩] শুক্রবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে তারা মারা যান।

[৪] মৃত ব্যক্তিরা হলেন, তালা উপজেলার শারসা গ্রামের অনিলকৃষ্ণ দাসের ছেলে রাধাপদ দাস (৫৫) ও একই উপজেলার নওয়াপাড়া গ্রামের ওজিহার সরদারের স্ত্রী আরিফা খাতুন (৩৫)।

[৫] মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মানস কুমার মন্ডল জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গতকাল ৩১ জুলাই শুক্রবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন তালা উপজেলার শারসা গ্রামের রাধাপদ দাস। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

[৬] এদিকে, করোনার উপসর্গ নিয়ে একই উপজেলার নওয়াপাড়া গ্রামের আরিফা খাতুন শুক্রবার রাত ১০টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনিও মারা যান। মৃত দুই ব্যক্তিরই নমুনা সংগ্রহ করা হয়েছে।

[৭] সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। একই সাথে লকডাউন করা হয়েছে তাদের বাড়ি।
এনিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত ৪৮ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২২ জন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়