শিরোনাম
◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ?

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০১:১২ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লঙ্কান প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে গাপটিল-পাঠানসহ ১৪৩ বিদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : [২] কয়েক বছর আগে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল) নামে একটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করেছিল লঙ্কান বোর্ড। নানা জটিলতায় সেটি নিয়মিত আয়োজন সম্ভব না হলেও করোনা পরবর্তী নতুন নামে আবির্ভাব হচ্ছে আরেকটি টি-টোয়েন্টি লিগের। লঙ্কান ক্রিকেট বোর্ড এবার নতুন আরেকটি ফ্র্যাঞ্চাইজি লিগের শুরু করতে যাচ্ছে।

[৩] লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) নামের এই টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী ২৮ আগস্ট থেকে। শুধু লঙ্কান ক্রিকেটাররাই নন, এই টুর্নামেন্টে অংশ নেবেন বিদেশি ক্রিকেটাররাও। জানা গেছে এলপিএলের প্রথম সংস্করণের প্লেয়ার্স ড্রাফটে মোট ১৪৩ জন বিদেশি ক্রিকেটারের নাম উঠছে। যাদের মধ্যে নাম আছে সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠান ও নিউজিল্যান্ড তারকা ব্যাটসম্যান মার্টিন গাপটিলেরও।

[৪] লঙ্কান গণমাধ্যমকে শ্রীলঙ্কান বোর্ডের একজন কর্মকর্তা জানান, ‘তালিকায় ১৪৩ জন বিদেশি ক্রিকেটার টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী। এখন তাদের বাছাই করা সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলোর কাজ।’

[৫] চারটি ভেন্যুতে ২৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টটির। কলম্বো, গল, ক্যান্ডি, ডাম্বুলা ও জাফনার পাঁচটি দল অংশ নিতে যাচ্ছে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে।
-দ্যা লঙ্কান টাইমস্

  • সর্বশেষ