শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাছ ব্যবসায়ী খুনের ঘটনায় আশুলিয়া থেকে ৫ ডাকাত আটক

ইমদাদুল হক: [২] ধামরাইয়ে চলন্ত পিকআপ ভ্যান থামিয়ে ছুড়িকাঘাতে কালিপদ রাজবংশী (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী হত্যার ঘটনায় ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।

[৩] বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সাভার ডিবি অফিস থেকে প্রিজন ভ্যানে করে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে রাতে ডিবি পুলিশের উপপরিদর্শক আবদুল আজিজের নেতৃত্বে এএসআই জাহিদুল ইসলামসহ ডিবির একটি দল আশুলিয়ার পল্লিবিদ্যুৎ বাসস্ট্যান্ডে মৌমিতা পরিবহণের বাসের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়।

[৪] গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ি সদর থানার পাকুরিকান্দা গ্রামের রহমান খাঁর ছেলে বশির আহমেদ (৪০), রংপুর জেলার পীরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩৫), সাভারের আশুলিয়ার ভাদাইল এলাকার মৃত আব্দুল মান্নান ভূইয়ার ছেলে বাবু ভূইয়া (৩২), পাবনা জেলার বেড়া থানার মালদাহপাড়া গ্রামের আবু বক্করের ছেলে আক্তার হোসেন (২৩) ওমাগুড়া জেলার শীপুর থানার খরিবাড়িয়া গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। সাইফুল ইসলাম শাওন (২৪)। তারা সবাই আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ভাড়া থেকে যাত্রীবাহী গাড়িতে করে ডাকাতি করতো।

[৫] ডিবি পুলিশ জানায়, সিসি টিভি ফুটেজ ও প্রযুক্তি ব্যবহার করে ডাকাতি ও হত্যার সাথে জড়িত পল্লিবিদ্যুতের মৌমিতা পরিবহনের বাস থেকে থেকে বশির আহমেদ, আলমগীর হোসেন ও বাবু ভূইয়াকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাতুড়ি, দুটি লোহার রড, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে গাজীপুরের কোনাবাড়ি থেকে আক্তার হোসেন ও সাইফুল ইসলাম শাওনকে গ্রেফতার করা হয়।

[৬] এ সময় তাদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে মাছ ব্যবসায়ীকে হত্যার অস্ত্র সুইচ গিয়ার চাকু ভোররাতে ঘটনাস্থলের পাশ থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে আসামিরা। তারা গ্রেফতার হওয়ার রাতেও আবার ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। তারা এই মহাসড়কে আরও কয়েকটি ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলেও জানা যায়।

[৭] এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, অভিযুক্ত ডাকাতদের গ্রেফতার করা হয়েছে। বাকী যারা এই ঘটনা সম্পৃক্ত রয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়