শিরোনাম
◈ সরকার বল‌ছে দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ, অথচ দেশজু‌ড়ে সংকট, এতো তেল যাচ্ছে কোথায়? ◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের ◈ ইসরায়েলকে এবার সতর্ক করেছেন ট্রাম্প

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৫২,১২৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত, মৃত ৭৭৫

আসিফুজ্জামান পৃথিল : [২] সব মিলিয়ে দেশটিতে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৩ হাজার ৭৯২ জন।

[৩] শনাক্তদের মধ্যে ১০,২০,৫৮২ জন করোনার প্রভাব কাটিয়ে সুস্থ জীবনে ফিরে গেছেন। ভারতে সুস্থতার হার ৬৪.৪৩ শতাংশ। বুধবার সারা দিনে মারা গেছেন ৭৭৫ জন করোনা রোগী, ফলে এপর্যন্ত দেশটিতে ৩৪,৯৬৮ জনের প্রাণ গেলো করোনাভাইরাস। এনডিটিভি, দ্য হিন্দু।

[৪] ভারতে পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভের হার ১১.৬৭ শতাংশ। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ১ কোটি ৮১ লাখ ৯০ হাজার ৩৮২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। শুধু বুধবারই মোট ৪ লাখ ৪৬ হাজার ৬৪২ জনের শরীরে নমুনা পরীক্ষা করা হয়েছে।

[৫] যে পাঁচটি রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান মিলেছে সেগুলো হলো; মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক এবং উত্তরপ্রদেশ। সরকারি তথ্যে দেখা গেছে, গত একদিনে সন্ধান পাওয়া নতুন করোনা রোগীদের মধ্যে ৬৬.৪১ শতাংশই অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক এবং উত্তরপ্রদেশের বাসিন্দা। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়