শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ১০:১৫ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশি বছরের নাবিক একান্ন বছরে তৈরি করলেন এইচএমএস ভিক্টরির রেপ্লিকা

রাশিদ রিয়াজ : [২] শুরু করেছিলেন ৫১ বছর আগে, সাবেক নাবিক মাইকেল বাইয়ার্ড। লর্ড নেলসনের সেই বিখ্যাত জাহাজটির রেপ্লিকা তৈরির কাজ ১৯৬৯ সালে। কিন্তু দুই বছর পর কাজটি থেমে যায়। তার পরিবারের দিকে খেয়াল রাখতে আর ক্যারিয়ার গড়ে তোলায় এতই ব্যস্ত হন মাইকেল রেপ্লিকাটি আর শেষ করা হয়নি। চার দশক ধরে রেপ্লিকা তৈরির কাঠ খন্ড বিখন্ড হয়ে পড়েছিল তার গ্যারেজে।

[৩] ৬ বছর আগে ফের শুরু করেন মাইকেল রেপ্লিকাটির কাজ। শীতের মাসগুলোতে আঙ্গুলে প্রচণ্ড বাতের ব্যথায় তার পক্ষে এ কাজ শেষ করা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু মানুষ কি কখনো হার মানে? ফের রেপ্লিকাটির কাজ শুরু করে তা শেষ করলেন মাইকেল।

[৪] ব্রিটেনের অক্সফোর্ডশায়ারের আবিঙ্গডনে ৬৫ বছরের স্ত্রী এ্যানের সঙ্গে বাস করছেন এই হার না মানা বৃদ্ধ নাবিক। ১৬ ইঞ্জি লম্বা ও ১৪ ইঞ্চি চওড়া জাহাজটির রেপ্লিকা করতে তাকে ৩ হাজার কাঠের খন্ডকে শৈল্পিক রুপ দিতে হয়েছে। মাইকেল বলেন, দারুন এক কাজ কিন্তু মাঝে মাঝে হতাশ হলেও কাজটি শেষ করতে পেরেছি।

[৫] ১৭৬৫ সালে এইচএমএস ভিক্টরি তৈরির পর ভাইস এ্যাডমিরাল নেলসন ১৮০৫ সালে জাহাজটি নিয়ে ট্রাফালগারের যুদ্ধে অংশ নেন। যা এখন পোর্টসমাউথ ডকে যাদুঘর হিসেবে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়