শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ০৯:৫০ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম সাগরিকা গরুর বাজারে ড্রোনের মাধ্যমে সার্বিক পরিস্থিতি তদারকি !

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় সাগরিকা গরু বাজারে উপ-পুলিশ কমিশনার(পশ্চিম) ফারুক উল হক পরিদর্শন ও ড্রোনের সাহায্যে বাজারের নিরাপত্তা ব্যবস্থার উদ্বোধন করেন।

[৩] বুধবার দুপুর ২টায় গরু বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ড্রোনের ব্যবহার উদ্বোধন করেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নে বলেন, ড্রোনের ব্যবহার এবছরই প্রথম নয়, গতবছরও আমরা গরু বাজারে আসা ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন ব্যবহার করেছিলাম। বর্তমান করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যেন বাজারের কার্যক্রম পরিচালিত হয় এবং গরু বাজারে অসাধু, দুষ্কৃতিকারী, বিভিন্ন অপরাধীদের উপর নজর রাখতে ও বাজারে আসা ক্রেতাদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে তদারকি করতে এই ড্রোন ব্যবহার করা হচ্ছে।

[৪] এসময় সহকারী উপ পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) মোঃ আরিফ হোসেন, পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইনুর রহমান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসি আরিফ হোসেন বলেন, গরুর বাজারে বিভিন্ন ধরনের দুষ্কৃতিকারী ঘোরাফেরা করতে থাকে, জাল নোট ছড়নো, মানুষকে অজ্ঞান করে সর্বস্ব কেড়ে নেওয়া এধরনের অপরাধী শনাক্ত ও দ্রুত ব্যবস্থা গ্রহণে এই ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওসি মাইনুর রহমান বলেন, কোরবানির গরুর বাজার টার্গেট করে অপরাধীরা সক্রিয়, ছিনতাইকারী, মলম পার্টি অজ্ঞান পার্টি সহ বিভিন্ন প্রতারক বাজারে আসা ক্রেতাদের বিপদে ফেলে। পুুুুলিশ সতর্ক অবস্থানে থাকবে এবং ড্রোনের মাধ্যমে সবার গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়