শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ০৩:৪৭ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদে ৬ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

লালমনিরহাট প্রতিনিধি: [২] ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র ঈদ উল আজাহা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা ৬ দিন আমদানি- রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সচল থাকবে স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের আগমন।

[৩] বুধবার(২৯ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন স্থলবন্দর আমদানি রফতানি কারক সমিতির সাধারণ সম্পাদক বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত।

[৪] তিনি বলেন, পবিত্র ঈদ উল আজাহা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ বুধবার(২৯ জুলাই) থেকে মঙ্গলবার(৪ আগস্ট) পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর ও ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এজন্য উভয় দেশের বন্দরের এ্যাক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোশিয়েশনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মাঝে ছুটির পত্র বিনিময় করা হয়েছে। ফলে বুধবার(২৯ জুলাই) থেকে টানা ৬ দিনের ছুটির ফাঁদে পড়ে স্থলবন্দরে সকল ধরনের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী বুধবার (৫ আগস্ট) যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

[৫] বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, বন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের দেশে ফেরা স্বাভাবিক থাকবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়