শিরোনাম
◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ০৩:৩১ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে ২০১৯ সালে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২১২ জন ভূমি ও পরিবেশ অধিকার কর্মী

লিহান লিমা: [২] লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক এনজিও ‘গ্লোবাল উইটনেস’ বলেছে, এই সংখ্যা ২০১৮ সালের চেয়ে ৩০ শতাংশ বেশি। ওই বছর পরিবেশ ও প্রকৃতি রক্ষায় শিল্প-কারখানা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ১৬৪ জন হত্যাকাণ্ডের শিকার হন। ডয়েচে ভেলে

[৩] সংস্থাটির গবেষক ম্যারি মেন্টন বলেন, হত্যাকাণ্ডের তদন্ত এবং প্রকৃত কারণ খুঁজতে ব্যর্থতার কারণে এই হত্যা কাণ্ডের প্রকৃত সংখ্যা দ্বিগুণ হলে অবাক হওয়ার কিছুই নেই। কারণ মাত্র ১০ শতাংশ দোষীকে শাস্তি দেয়া হয়েছে।

[৪] ২০১৯ সালে দুই-তৃতীয়াংশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে লাতিন আমেরিকার দেশগুলোতে। এদের মধ্যে প্রায় ৪০ শতাংশ আদিবাসী এবং এক-দশমাংশ নারী । সবচেয়ে বেশি পরিবেশবাদী নিহত হয়েছেন কলম্বিয়া (৬৪) ও ফিলিপাইনে (৪৩)। এর পরেই রয়েছে ব্রাজিল, মেক্সিকো, হন্ডুরাস, রোমানিয়া ও গুয়াতেমালা।

[৫] পরিবেশ বিরোধী কোনো নির্দিষ্ট অর্থনৈতিক খাতের বিরোধিতা করার কারণে ২০১৯ সালে প্রায় ১৪১ জনকে হত্যা করা হয়েছে। খনিজ কার্যক্রমের বিরোধিতা করার জন্য এক-তৃতীয়াংশকে হত্যা করা হয়েছে। এগ্রি-বিজনেসের বিরোধিতা করার কারণে ৩৪ জনকে হত্যা করা হয়েছে।

[৬] গ্লোবাল উইটনেসের প্রতিবেদনে উঠে আসে, গত কয়েক দশক ধরে, মধ্য ও দক্ষিণ আমেরিকা, এশিয়া এবং আফ্রিকার বনাঞ্চলের স্থানীয় জনগোষ্ঠীর আদিভূমির ক্ষতি ও ধ্বংস করা হচ্ছে। যার পেছনে রয়েছে শিল্প-কারখানার মালিকগোষ্ঠি ও প্রভাবশালী মহল। এদের সঙ্গে স্থানীয় ও জাতীয় সরকারেরও সম্পৃক্ততা রয়েছে বলেও জানা গিয়েছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়