শিরোনাম
◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ০২:৪৮ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতদিয়া ঘাটে ঈদের ঘরমুখী যাত্রীদের চাপ বেড়ে গেছে

মো.ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি: [২] বুধবার দুপুরে সরেজমিনে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, ফেরী ও লঞ্চে নদী পার হয়ে আসা যাত্রীরা গন্তব্যের দিকে ছুটে চলেছে।

[৩] দৌলতদিয়ার ৬টি ফেরী ঘাটের মধ্যে সচল ৪টি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরীর পাশাপাশি লঞ্চে বিপুল পরিমাণ যাত্রীরা ঘাটে এসে নামছে। ব্যক্তিগত গাড়ী ও মোটর সাইকেলে করেও অনেকে ফেরী পার হয়ে এসে নামছে।

[৪] বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ১৫টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আরেকটি ফেরী অচিরেই এই নৌরুটে যুক্ত হবে। নদীতে স্রোত থাকায় পারাপারে একটু সময় বেশী লাগা ছাড়া তেমন কোনো সমস্যা হবে না বলে আশা করা হচ্ছে।

[৫] রাজবাড়ীর পুলিশ সুপার মো.মিজানুর রহমান পিপিএম-বার বলেন, ঈদের যাত্রীদের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দৌলতদিয়া ফেরী ঘাট ও গোয়ালন্দ মোড় এলাকায় জেলা পুলিশের পাশাপাশি এপিবিএন ও হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়