শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে ব্রিটেনে খাদ্য ব্যাংকের সামনে শত শত বিদেশি শিক্ষার্থী

সিরাজুল ইসলাম: [২] শনি ও মঙ্গলবার তারা এখান থেকে খাদ্য সহায়তা পান। খন্ডকালীন কাজ না থাকা এবং পরিবারের কাছ থেকে আর্থিক সুবিধা কমায় এ অবস্থা তৈরি হয়েছে। বিবিসি

[৩] অনেকেই বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি দিতে পারেনি। এ কারণে তাদের ভিসা বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে। পূর্ব লন্ডনে নিউহাম কমিউনিটি প্রজেকশনের স্বেচ্ছাসেবীরা ৬ শতাধিক শিক্ষার্থীকে খাবার দিচ্ছে। তাদের বয়স ২০ বছরের মতো। সংগঠক ইলিয়াস ইসমাইল বলেন, তারা অনেক কষ্টের মধ্যদিয়ে দিন পার করছেন। বিদেশে তারা এই প্রথম। তারা খারাপ সময় পার করছেন।

[৪] শিক্ষার্থীদের বেশিরভাগই ভারতের। তারা স্নাতকোত্তরের শিক্ষার্থী। পরিচয় নিশ্চিত হওয়ার পর নিবন্ধন করে তাদের খাবার দেয়া হয়। নভেল করোনাভাইরাস মহামারীর কারণে অনেকেরই পড়ালেখা সম্পন্ন হবে না বলে তারা আশঙ্কা করছেন।

[৫] বিদেশি শিক্ষার্থীদের প্রমাণ করতে হয় তাদের থাকা, খাওয়া ও টিউশন ফি পরিশোধের সামর্থ রয়েছে। এরপরই ভিসা দেয়া হয়। ব্রিটেনে জীবনযাপন খুবই ব্যয়বহুল। তাদের সপ্তাহে ২০ ঘণ্টা কাজের অনুমতি দিয়ে থাকে বিশ্ববিদ্যালয়গুলো। করোনার কারণে অনেকেই চাকরি হারিয়েছেন।

[৬] হায়দরাবাদের শিক্ষার্থী রহিমুন্নেসা শাইক বলেন, দুই বছর আগে তিনি ব্রিটেনে আসেন। তিনি এমবিএ পড়ছেন। তিনি স্বামীর ওপর নির্ভরশীল। মে মাসে একটি সন্তান জন্ম দিয়েছেন। তার স্বামী চাকরি হারিয়েছেন। তারা বাসা ভাড়া দিতে পারছেন না। বিশ্ববিদ্যালয়ের কাছে তার ঋণ হয়েছে দেড় হাজার পাউন্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়