শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ১০:১৬ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতিয়ায় অস্ত্রসহ জলদস্যু আটক

অহিদ মুুকুল, নোয়াখালী : [২] জেলার দ্বীপ উপজেলা হাতিয়া থেকে মো. রাসেল নামে এক জলদস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড। বুধবার ভোরে উপজেলার নিঝুম দ্বীপ ইউপির ৬ নম্বর ওয়ার্ডের ফকির খালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি শুটারগান, একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে কোস্টগার্ড।

[৩] আটক রাসেল নিঝুম দ্বীপ ইউপির ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

[৪] হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

[৫] তিনি জানান, নিঝুম দ্বীপের ফকির খালে জলদস্যু রাসেলের নেতৃত্বে তার বাহিনী ডাকাতির প্রস্তত্তি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ফকির খালে অবস্থান নেয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যু রাসেল বাহিনীর সদস্যরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে জলদস্যু বাহিনীর প্রধান রাসেল দৌঁড়ে পালানোর সময় তাকে অস্ত্রসহ আটক করা হয়।

[৬] তিনি আরো জানান, রাসেলের বিরোদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরোদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। দুপুরের দিকে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়