শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০৪:৪৪ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রিল্যান্সারদের জন্য ‘সবচেয়ে কঠিন’ শহর ঢাকা

ডেস্ক রিপোর্ট : ৩০টি শহরের মধ্যে কাজের সুযোগের তালিকায় অবস্থান ‘২২তম’। মাসিক পারিশ্রমিকের সূচকে আরও খারাপ, ‘২৬তম’। ইন্টারনেটের গতিতে ‘২৭’ নম্বর। জীবনমানে ‘২৯তম’! এমন ভিন্ন-ভিন্ন ১০টি ম্যাট্রিক্স বিবেচনায় ফ্রিল্যান্সারদের ‘সবচেয়ে ভালো’ দেশের তালিকায় সব মিলিয়ে বাংলাদেশকে ‘৩০ নম্বরে’ রেখেছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান কারফোন ওয়্যারহাউজ।

সম্প্রতি প্রকাশিত এই তালিকার কথা জানা যায় এএফপি রিল্যাক্স নিউজের ওয়েবসাইট থেকে।

কারফোনের ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে, ৬৫.১৮ স্কোর নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্রের অস্টিন শহর। দ্বিতীয় থাইল্যান্ডের চিয়াং মাই। তৃতীয় জার্মানির বার্লিন। চতুর্থ স্পেনের বার্সেলোনা। পঞ্চম অস্ট্রেলিয়ার মেলবোর্ন।

এশিয়ার ভেতর ভারত-বাংলাদেশের থেকে পাকিস্তান এগিয়ে, ১৯তম। ভারতের অবস্থান ২১ নম্বরে। তালিকার শেষ দুটি দেশ কেনিয়া এবং বাংলাদেশ। কেনিয়ার নাইরোবির স্কোরও বাংলাদেশের থেকে অনেক ভালো, ৩৩.৬৬। সেখানে ঢাকার ২৪.৩৪।

র‌্যাকিংয়ে দেখা গেছে ঢাকার ফ্রিল্যান্সাররা সবচেয়ে কম অবসর সময় কাটান। এই সূচকে সবার শেষে অবস্থান তাদের। স্বাস্থ্যসেবা সূচকেও ৩০ নম্বরে বাংলাদেশ।

সূত্র : দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়