শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০৮:২০ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুকুরে কামড়ানো অসুস্থ গরুর মাংস নদীতে ফেললেন মেয়র

ডেস্ক রিপোর্ট : নাটোরের সিংড়ায় কুকুরে কামড়ানো অসুস্থ গরুর মাংস উদ্ধার করে নদীতে ফেলে দিলেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস। সোমবার রাত ১০টায় পৌর শহরের চকসিংড়া মহল্লার কসাই মখলেছুর রহমানের ঘরের খাটের নিচ থেকে মাংস উদ্ধার করা হয়।

এলাকাবাসীরা জানান, দীর্ঘ দিন ধরে এলাকার অসুস্থ গরু-ছাগল জবাই করে বিভিন্ন হোটেলে মাংস সরবরাহ করে আসছিলেন সিংড়া পৌর শহরের চকসিংড়া মহল্লার মাংস ব্যবসায়ী মখলেছুর রহমান ওরফে মখলেছ কসাই। সোমবার বিকেলে উপজেলার ৩নম্বর ইটালী ইউনিয়নের দেওগাছা গ্রাম থেকে কুকুরে কামড়ানো একটি অসুস্থ গরু নাম মাত্র টাকায় কিনেন কসাই মখলেছুর রহমান। পরে রাতে গোপনে ঘরের মেঝেতে গরুটি জবাই করে হোটেলে বিক্রয়ের চেষ্টা করে ওই কসাই। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। খাটের নিচ থেকে লুকানো মাংস উদ্ধার করে নদীতে ফেলে দেন। পরে রাতেই শহরের বিভিন্ন হোটেলের মালিকদের বিষয়টি অবগত করেন মেয়র ফেরদৌস।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী বলেন, তিনি সামাজিক যোগাযোগ ফেইসবুকের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছেন। আর কেউ যেন কোন অসুস্থ গরু জবাই করে বিক্রয় করতে না পারে সেদিকে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন, বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়