শিরোনাম
◈ কৌশল আর সংগঠনে ভর করে বিজেপির সাফল্য: আলোচনায় ৬ নেতা ◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০৩:০১ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী আটক

সুজন কৈরী : [২] রাজধানীর কোতয়ালী এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তলসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১০। আটক ওই অস্ত্রধারীর নাম মো. হাসান আলী (৪০)।

[৩] র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, কোতয়ালীর জিন্দাবাহার এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১টি পয়েন্ট ২২ বোরের বিদেশী পিস্তল ৪টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

[৪] তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হাসান আলী পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি অবৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে ভীতি সঞ্চারের মাধ্যমে চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছিলেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সুবিধামত স্থানে সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়