শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ৮ উপজেলায় পাইলটিং ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়ার পর শ্রীলংকারও হার, জিম্বাবুয়ের আরেকটি স্মরণীয় জয় ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০২:৫৭ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর পশুর হাটগুলোতে গরু আছে, ক্রেতা নেই, বিক্রি না বাড়ায় চিন্তিত বিক্রেতা ও ইজারাদাররা

ইয়াসিন আরাফাত: [২] ঈদুল আজহার বাকি আর মাত্র চারদিন। ঈদ উপলক্ষে রাজধানীর ১৬টি অস্থায়ী ও ১টি স্থায়ীসহ মোট ১৭টি হাটে বুধবার থেকে কোরবানির পশু কেনাবেচা শুরু হবে। ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি এবং উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ৬টি হাট ইজারা দেয়া হয়েছে।

[৩] রাজধানীর কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, বিপুলসংখ্যক পশুর তুলনায় বিক্রির পরিমাণ খুবই কম। ঈদ সন্নিকটে থাকার পরও বিক্রি না বাড়ায় চিন্তিত হয়ে পড়েছেন বিক্রেতা ও ইজারাদাররা।

[৪] হাজারীবাগ পশুর হাটের ইজারাদারের প্রতিনিধি কামরুল বলেন, সোমবার দুপুর পর্যন্ত হাটে প্রায় তিন হাজার গরু উঠেছে। স্বল্প পরিসরে বিক্রি শুরু হয়েছে।

[৫] গাবতলী পশুর হাটে গিয়ে দেখা গেছে, ক্রেতাশূন্য অবস্থায়ও পশুর দাম বেশ হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। হাটগুলোয় ভারতীয় গরু খুব একটা চোখে পড়েনি। দেশি গরুই উঠানো হচ্ছে।

[৬] অন্যদিকে, বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, বিক্রেতা, ইজারাদারের সদস্য এবং অনেক ক্রেতার মুখেও মাস্ক নেই। আবার অনেকে মাস্ক ব্যবহার করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে হাটে আসছেন। তবে পুলিশের টহল, সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আনাগোনা থাকায় অনেকে ভয়েও মুখে মাস্ক ঠিক রাখার চেষ্টা করছেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়