শিরোনাম
◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ০৮:০০ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর এপিএস-২

প্রমথ রঞ্জন, কোটালীপাড়া প্রতিনিধি : [২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-২) গাজী হাফিজুর রহমান লিকু।

[৩] গত সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি উপেক্ষা করে গাজী হাফিজুর রহমান লিকু কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

[৪] এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ, কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝা, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু তার সঙ্গে ছিলেন।

[৫] এর আগে গাজী হাফিজুর রহমান লিকু পৌর ভবনে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

[৬] কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল বলেন, কোটালীপাড়ার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-২ গাজী হাফিজুর রহমান লিকু মহোয়দ সেই সব উন্নয়ন প্রকল্প পরিদর্শনের জন্য কোটালীপাড়ায় এসে ছিলেন। তিনি এসব উন্নয়ন প্রকল্প দেখে সন্তোষ প্রকাশ করেছেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়