শিরোনাম
◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারের বড়লেখায় ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি: [২] সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত ওই শিশুর নাম রাব্বি আহমদ (৯)। সে দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রামের কবির আহমদের ছেলে।

[৩] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বি গতকাল রোববার (২৬ জুলাই) দুপুর থেকে নিখোঁজ ছিল। স্বজনরা তাকে বিভিন্নস্থানে খুঁজে না পেয়ে রাতে বিষয়টি থানা পুলিশকে জানান।

[৫] সোমবার সকালে স্বজনরা বাড়ির পাশের একটি ডোবায় তাঁর লাশ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। ধরাণ করা হচ্ছে, বাড়ির পাশের ডোবায় ভেলায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে রাব্বির মৃত্যু হয়েছে।

[৬] বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক সোমবার বিকেলে বলেন, শিশুটি পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

[৭] শিশুটির পরিবারের কোনো অভিযোগ নেই। তারা লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে চাইছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখন অনুমতি পেলে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়