শিরোনাম
◈ কৌশল আর সংগঠনে ভর করে বিজেপির সাফল্য: আলোচনায় ৬ নেতা ◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ০১:৩৫ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে

শাহানুজ্জামান টিটু : [২] তিনি শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা নিয়ে চলতি সপ্তাহে ধানমণ্ডির আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার অক্সিজেন লেভেল কমে যাওয়ায় সিসিইউ-তে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

[৩] তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিবসহ নেতৃবৃন্দ তার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। সোমবার পর্যন্ত তার শারীরিক অবস্থা উন্নতি হয়নি। দল ও পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

[৪] এছাড়া, সারা দেশের জেলা ও মহানগর এবং তার অধীনস্থ থানা ও পৌর শাখায় সকল নেতৃবৃন্দদের দোয়া অনুষ্ঠানের জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়