শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলনগরে ধর্ষণ মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

কমলনগর প্রতিনিধি: [২] লক্ষ্মীপুরের কমলনগরে ধর্ষণ মামলায় সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) কমলনগর থানায় ভিকটিমের মা রৌশনা আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-২০০৩ এর ৯(১)/৩০ ধারায় মামলা করে। ওই দিন ধর্ষণকারী সাইফুল ইসলাম ইমনকে কোর্টে প্রেরণ করে। অন্য আসামি জাহানারা বেগম (জানু মেম্বার) কে সোমবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

[৩] এর আগে শনিবার দিনে উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামে সাবেক ইউপি সদস্য জানু মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

[৪] সাইফুল ইসলাম ইমন রামগতি উপজেলার সবুজ গ্রামের মো. নিরবের ছেলে। জাহানারা বেগম (জানু মেম্বার) চর জাঙ্গালিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বেলালের স্ত্রী। বাদী রৌশনা আক্তার রামগতি এলাকার এরশাদ পাটওয়ারির স্ত্রী।

[৫] কমলনগর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আক্তার হোসেন জানান, রোববার রাতে জাহানারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়