শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে ডিবি সেজে ১৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫

অলক কুমার: [২] এসময় তাদের নিকট হতে ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও নগদ এক লক্ষ টাকা উদ্ধার করা হয়। এদের মধ্যে চার জন ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

[৩] টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় গ্রেপ্তার ও উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

[৪] এসময় তিনি জানান, গত ০৫ জুলাই সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে বেবীস্ট্যান্ড হক ফ্লাওয়ার মিল হতে মোটরসাইকেলযোগে ইউসিবি ব্যাংক টাঙ্গাইল সদর শাখায় ১৩ লক্ষ ৫০ হাজার টাকা জমা দেওয়ার জন্য যাওয়ার পথে টাঙ্গাইল সদর থানাধীন কান্দাপাড়া এলাকায় পৌঁছালে ১টি সাদা রঙয়ের অপরিচিত মাইক্রোবাস মোটরসাইকেলের সামনে এসে বেরিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় তাদের গায়ে ডিবি কটি পরা ছিল। পরে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে গাড়ীতে তুলে কিল ঘুষি মারিয়া সাথে থাকা ১৩ লক্ষ ৫০ হাজার টাকার ব্যগটি ছিনিয়ে নিয়ে যায় এবং রাস্তায় ফেলে রেখে চলে যায়।

[৫] এই ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

[৬] এসময় তিনি আরো জানান, মামলার প্রধান আসামি ইমরান হোসেন শামীম (৩৬) কে গ্রেফতার করার পর তার দেয়া তথ্য মতে টাঙ্গাইল বেবীস্ট্যান্ড এলাকা হতে হক ফ্লাওয়ার মিলের শ্রমিক মো. শফিকুল ইসলাম (৩৭), ৫০ হাজার টাকাসহ সিরাজগঞ্জের শাহাজাদপুর হতে মো. সাইফুল ইসলাম (৪০), আরো ৫০ হাজার টাকাসহ মো. আব্দুস সালাম (৪৮)কে মানিকগঞ্জ দৌলতপুর থানার চরকাটারি এলাকা হতে ও গাজীপুর জেলার টঙ্গী এরশাদনগর এলাকা হতে আসামি সবুজকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়