শিরোনাম
◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০২:৪৪ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা অপদখল বা ক্ষতি করার চেষ্টা করলে কঠিন ব্যবস্থা : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

লাইজুল ইসলাম: [২] বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক নওগাঁ জেলার সঙ্গে অনলাইন কর্মশালায় মাহবুব আলী আরও বলেন, আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি পর্যটনকে বিকশিত করার মূল মন্ত্র।

[৩] তিনি বলেন, দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন ধর্মের ও সময়ের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক যে সকল স্থাপনা রয়েছে তা আমাদের অন্যতম পর্যটন আকর্ষণ। নওগাঁ জেলায় পাহাড়পুর বৌদ্ধ বিহার, পতিসর জমিদার বাড়ি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। নওগাঁ জেলায় বৌদ্ধ ধর্মের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা সমূহের গুরুত্বকে কাজে লাগিয়ে ভারত, ভুটান ও চীনের নাগরিকদের জন্য জায়গাটিকে গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যে রূপান্তরের সুযোগ রয়েছে।

[৪] প্রতিমন্ত্রী বলেন, পর্যটন স্থাপনা সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই পর্যটন স্থাপনাগুলোর কোনরকম ক্ষতি যাতে কেউ করতে না পারে তাও নজরে রাখতে হবে।

[৫] তিনি আরও বলেন, স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটন গন্তব্য সমূহের রাস্তা নির্মাণ, মেরামত ও সংরক্ষণকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তভর্‚ক্ত করতে হবে। দেশের প্রান্তিক পর্যায়ে পর্যটন আকর্ষণগুলোতে পর্যটকেরা যাতে সহজে ও স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারে সেটি নিশ্চিত করতে হবে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ