শিরোনাম
◈ আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ◈ ‘উগ্রবাদীদের শিক্ষা দিতে’ কুরবানিতে গরু না দেওয়ার আহ্বান মাওলানা মোহাম্মদ জাফর পাশার (ভিডিও) ◈ অবশেষে কাটলো সম্প্রচার জট, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ◈ দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে নারী-শিশু নির্যাতন বেড়েছে, বিচারহীনতা বন্ধে জরুরি পদক্ষেপ চায় ইউনিসেফ ◈ কলকাতায় বাংলাদেশি তারকাদের কাজে আপত্তি টলিউডের টেকনিশিয়ানদের, যা বললেন রুদ্রনীল ◈ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগ করলেন ◈ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ছুটি শুরু ◈ গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে বসে আর নয়, বিদেশিদের দেশে ফিরে আবেদন বাধ্যতামূলক! ◈ চার নতুন নিয়ম আস‌ছে বিশ্বকাপে, ম্যাচের চেহারা বদ‌লে যা‌বে!

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০১:২২ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমি সম্পূর্ণ ব্যাপারটা বোঝার পর আপনাদের ডাকব, আপনারা যা খুশি আমাকে জিজ্ঞাসা করবেন: সাংবাদিকদের স্বাস্থ্য ডিজির

তাপসী রাবেয়া:[২] স্বাস্থ্য অধিদফতরের নতুন ডিজির দায়িত্ব নেয়ার পর রোববার মন্ত্রণালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে দেখা করেন অধ্যাপক ডা.আবুল বাশার মো:খুরশীদ আলম।

[৩]স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দুই সচিবের সঙ্গেও দেখা করেন তিনি। ‘কঠিন সময়ে স্বাস্থ্য অধিদফতরের দায়িত্ব নিলেন’ এমন প্রশ্ন রেখে নতুন দায়িত্ব সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে খুরশীদ আলম বলেন, ‘আমি আজকে জয়েন করেছি, আমাকে কিছু দিকনির্দেশনা ওনারা দিয়েছেন।

[৪] তিনি বলেন ,আমরা অবশ্যই ভালো করার চেষ্টা করব।

[৫]এ খাত নিয়ে যে প্রশ্ন আছে, সে বিষয়ে আপনার প্রতিশ্রুতি কী’- জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘আমরা অবশ্যই ভালো করার চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ, কারণ মিডিয়া আমাদের সাহায্য করলেই আমরা এগিয়ে যেতে পারব।

[৬]এদিকে শনিবার নতুন ডিজি আবুল বাশার মো: খুরশীদ আলম সম্পর্কে স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সালান বলেন, নতুন ডিজি খুবই মেধাবী এবং ঠান্ডা মেজাজের চিকিৎসক। মন্ত্রণালয় ও অধিদপ্তরের মধ্যে যে সমন্বয়হীতা রয়েছে, সেটি সমাধান করার পরামর্শ দেন তিনি। মন্ত্রণালয় যদি খবরদারি বাদ দিয়ে তাকে সহযোগিতা করে তাহলে তিনি সফল হবেন বলে তিনি উল্লেখ করেন।

[৭] একই প্রতিক্রিয়ায় শনিবার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, নতুন ডিজি সবার প্রত্যাশার জায়গাগুলো চিহ্নিত করে কাজ করবেন, এটাই আমরা চাই। তার জন্য তিনটি চ্যালেঞ্জ দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও সমন্বয়হীনতা দূর করা। সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়