শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টুরিষ্টদের ওজন বৃদ্ধিতে ভেনিসে গনডোলায় যাত্রী ক্ষমতা হ্রাস

রাশিদ রিয়াজ : [২] আগে ভেনিসে গনডোলায় (বিশেষ ধরনের নৌকা) যাত্রী বোঝাই থাকত। মাঝির আয় হত প্রচুর। কিন্তু টুরিস্টদের ওজন বৃদ্ধি পাওয়া দুজনের বেশি গনডোলায় তোলা সম্ভব হচ্ছে না। এর ফলে মাঝিদের আয় হ্রাস পেয়েছে। জেরুজালেম পোস্ট

[৩] গনডোলায় আধা টনের বেশি ওজন নেয়া যায় না। নিলে পানি উঠতে শুরু করে। ছোট গনডোলায় ৫ ও বড় ধরনেরটিতে ১২ জন যাত্রী নেয়ার বিধি থাকলেও টুরিস্টদের ওজন বৃদ্ধি পাওয়ায় তা সম্ভব হচ্ছে না।

[৪] এমনিতে কোভিডের কারণে ট্যুরিস্ট সংখ্যা ব্যাপক হ্রাস পেয়েছে। মুখে মাস্কসহ নানা স্বাস্থ্যবিধি মেনে ট্যুরিস্টরা ভেনিস খালে আসতে চায় না। তারওপর তাদের ওজন বেড়ে যাওয়াকে এক উটকো ঝামেলা মনে করছে মাঝিরা।

[৫] গনডোলা এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাওল রভেরাট্টো ১০/১৫ বছরের আগের চেয়ে টুরিস্টদের ওজন এখন বেশ বেড়েছে। ফলে যাত্রীর সঙ্গে সঙ্গে আমাদের আয় কমছে কারণ একসাথে বেশি যাত্রী আমরা নিতে পারছি না।

[৬] ১০৯৪ সাল থেকে ইতালির ভেনিস খালে গনডোলায় চড়ে ঘুরছেন টুরিস্টরা। বড় গনডোলা ব্যবহার হয় খালটি পারাপারে। ভেনিসের খালে বড় ৪৩৩ ও ছোট ১৮০টি গনডোলা রয়েছে। এসব গনডোলায় ঘুরে বেড়াতে ৮০ থেকে ১২০ ইউরো ভাড়া দিতে হয়।

  • সর্বশেষ