শিরোনাম
◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন ◈ ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ◈ বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন ◈ ঢাকা-ময়মনসিংহ ও ভোগড়া বাইপাস মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, পুলিশ-বিজিবির টিয়ার শেল নিক্ষেপ ◈ স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ◈ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত চার (ভিডিও)

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ১০:৪০ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে জমে উঠেছে কোরবানী পশুর হাট- স্বাস্থ্য বিধি নিয়ে পুলিশের ছিল তীক্ষ্ণ নজরদারী

শাহাদাত হোসেন: [২] রাউজানে জমে উঠেছে কোরবানী পশুর হাট। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাউজানে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে ট্রাকে আসছে গরু। ব্যবসায়ীরা এসব গরু বিভিন্ন হাট বাজার ও খালি জায়গায় তাবু টেনে অস্থায়ী গোয়ালঘর তৈরি করে বেচাকেনা করছেন গরু।

[৩] গতকাল শনিবার বিকালে রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের চারাবটতল বাজার, নোয়াজিষপুর নতুন হাট ও হলদিয়া ভট্টপাড়া মাঠের অস্থায়ী বাজার পরিদর্শন কালে দেখা যায়,এসব বাজারে প্রচুর গরু-ছাগল উঠেছে। তবে ক্রেতা- বিক্রেতার দর কষাকষিতে বিক্রি হচ্ছে কম সংখ্যক গরু।

[৪] এদিকে পৌর ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল বাজারে গিয়ে দেখা গেছে, চারাবটতল বাজারের বিশাল এলাকা জুড়ে বসেছে কোরবানী পশুর হাট।এতে ক্রেতা- বিক্রেতাদের পথচারনায় মুখরিত হয়ে উঠে চারাবটতল বাজার। এই বাজারে বিক্রেতারা এনেছে দুই-তিন লাখ টাকা দামের গরু। ছোট ও মাঝারী সাইজের গরু এসেছে প্রচুর। তবে এই বাজারে প্রায় শতাধিক গরু বিক্রি হয়েছে বলে জানান বাজার কমিটি।

[৫] অপরদিকে পশুর হাটে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি নিয়ে পুলিশের ছিল তীক্ষ্ণ নজরদারী।সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি রক্ষায় পশুর হাটে সচেতনতা মূলক প্রচারপত্র বিতরণ করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ পিপিএম এর নেতৃত্বে একদল পুলিশ সদস্য ও রাউজান পৌরসভা আওয়ামী লীগের সি. সহ-সভাপতি জসিম উদ্দিন। এসময় তারা বাজার ঘুরে ঘুরে ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলার দিকনির্দেশনা দেন।

[৬] বাজার মনিটরিং শেষে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, রাউজানের সব পশুর হাটে স্বাস্থ্যববিধি মেনে গরু ক্রয়বিক্রয় হবে।আমারা মাঠে আছি মানুষের সুরক্ষার দায়িত্ব নিয়ে।কোরবানির পরে গরুর বজ্য নিজ নিজ দায়িত্বে মাটির নিচে পুতে ফেলতে হবে।

  • সর্বশেষ