শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ০৫:৩৭ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবলু ভট্টাচার্য্য: শুভ জন্মদিন তারিন

বাবলু ভট্টাচার্য্য:  তিন দশক ধরে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে সফলতার সাথে অভিনয় করেছেন অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী, গায়িকা এবং উপস্থাপিকা তারিন জাহান। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কারসহ বেশ কিছু সম্মাননা। বহুমূখী প্রতিভার অধিকারী এই তারকা তারিন জাহানের শুরুটা হয়েছিলো ‘নতুন কুড়ি’র মাধ্যমে। ১৯৮৫ সালে সেখানে তিনি অভিনয়, নাচ এবং গল্প বলা প্রতিযোগীতায় প্রথম হন।

হুমায়ূন আহমেদের ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’তে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলো হলো- 'এইসব দিনরাত্রি', 'সংসপ্তক', 'ফুল বাগানের সাপ', 'ইউ টার্ন', 'কথা ছিল অন্যরকম', 'হারানো আকাশ', 'মায়া', 'অনুচ্ছেদ ৭১', 'রাজকন্যা', 'অগ্নিবলাকা' ইত্যাদি।

এছাড়া তারিন বেশ কিছু টেলিফিল্মে অভিনয় করেছেন। উপস্থাপনা করেছেন কিছু টেলিভিশন অনুষ্ঠান।

তারিন ‘পিরীত রতন পিরীত ধন’ এবং ‘কাজলের দিনরাত্রি’ নামে নামে দু’টি চলচ্চিত্রে অভিনয় করেন।

২০১১ সালে ‘আকাশ দেব কাকে’নামে একটি একক গানের অ্যালবাম বের করেন।

এছাড়া তারিন বাংলাদেশ ও কলকাতায় কয়েকটি চলচ্চিত্রের গানে কন্ঠ দিয়েছেন। নাটকের টাইটেল সংগীতও গেয়েছেন।

তারিন জাহান ১৯৭৬ সালের আজকের দিনে নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়