শিরোনাম
◈ জিম্বাবু‌য়ের মুজরাবানি ও শ্রীলঙ্কার শানাকাকে কঠোর শাস্তি দেবে পা‌কিস্তান বোর্ড ◈ ইরান যুদ্ধের অনিশ্চয়তায় ফের বাড়ছে তেলের দাম ◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুমায়ুন কবীর বুলবুল: পদ্মার পাড়ে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিলাম।

হুমায়ুন কবীর বুলবুল: করোনা মহামারীতে গৃহবন্দি জীবন।জরুরি প্রয়োজনে মাঝে মধ্যে একটু-আধটু বের হই আমি।শুধু নিউজ থাকলে বাংলাভিশনে যায় সহধর্মিণী রওশন কবির।সব সময়ই নিতে হয় রীতিমতো যুদ্ধ প্রস্তুতি।কিন্তু কখনই গেটের বাইরে বের হয় না আম্মা এবং দুই ছেলেমেয়ে।বাসার মধ্যে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিল সবাই।

তাই প্রায় ৫ মাস পর আজ (শনিবার) বিকেলে বেরিয়ে পড়লাম।বাসা থেকে গাড়িতে সরাসরি চলে গেলাম মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জে।ছায়া সুনিবিড় রাস্তার দুপাশে জল থৈ থৈ বিস্তীর্ন ধান ক্ষেত।কোথাও দূরে মাছ ধরেছে সৌখিন জেলে।কোথাও কৃষিকাজে ব্যস্ত কৃষক।সবাই যেন হারিয়ে গেলাম মেঘে ঢাকা ছায়া ঘেরা সেই গ্রামবাংলায়।

তারপর সরাসরি পদ্মার পাড়ে।শ্রাবণের একটানা বর্ষন এবং বন্যার পানিতে কানায় কানায় পূর্ণ স্রোতস্বিনী পদ্মা।উদ্ভূত পরিস্থিতিতে সেতু তৈরির কাজেও এসেছে কিছুটা ধীর গতি।তারপরও প্রত্যাশা কমেনি।শুধু দিন গুনছিঃ কবে বিশাল এই সেতু পার হয়ে যাব জন্মভূমি বাগেরহাট।পদ্মার পাড়ে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিলাম।কতদিন এমন বিশুদ্ধ বাতাসে অবগাহন করিনি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়