শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ০১:২০ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে চার জুয়াড়ি গ্রেপ্তার

আবু মুত্তালিব মতি: [২] বগুড়ার আদমদীঘিতে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার হেলালিয়া হাট এলাকায় একটি ধানের আড়ৎ ঘর থেকে তাদের গ্রেপ্তার করে। এসময় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্চাম উদ্ধার করা হয়।

[৩] গ্রেপ্তারকৃতরা হলো, ঢেকরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৫৩), কলসা গ্রামের মৃত কাওসার আলীর ছেলে এসএম মিরাজুন্নবী (৪৮) পশ্চিম ছাতনী গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে নিজাম উদ্দীন (৪৭) ও পূর্ব ছাতনীর সোলায়মানের ছেলে বেলাল হোসেন (৫৫)। এ ব্যপারে আদমদীঘি থানায় মামলা হয়েছে।

[৪] আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানায়, আদমদীঘির হেলালিয়া হাটে একটি ধানের আড়ৎ ঘরে জুয়া খেলা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে গত শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উল্লেখিত চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়