শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ১০:২৮ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাসিরনগরে বন্যার পানিতে ভেসে আসলো মরদেহ

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া : [২] ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পানিতে ভাসমান এক অজ্ঞাত (৪৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর পৌনে একটার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের রুস্তমপুরের একটি পাট ক্ষেতের পাশ থেকে বন্যার পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

[৩] নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার শেষ প্রান্ত নাসিরনগর উপজেলার হরিপুরে রুস্তমপুরে পাট ক্ষেতের পাধে ভাসমান পানিতে মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে, মরদেহটি পানির তোড়ে ভেসে খাস্টি নদী দিয়ে এসেছে পাশের জেলা হবিগঞ্জ থেকে। মরদেহটি সনাক্ত করা যায়নি, ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়