শিরোনাম
◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৮৪ জন জলদস্যুকে ঈদ উপহার দিলো র‌্যাব

মিনহাজুল আবেদীন : [২] শুক্রবার র‌্যাব-এর মহাপরিচালকের পক্ষ থেকে বরিশাল র‌্যাব ৮-এর কাছে আত্মসমর্পণকারী এসব জলদস্যুকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এ উপহার তুলে দেওয়া হয়।

[৩] আত্মসমর্পণকারী এসব জলদস্যুদের মধ্যে বাগেরহাট সদরে ৫৭ জনকে ঈদ উপহার দেওয়া হয়। এসময় র‌্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম-বিপিএম এবং অপস অফিসার মুকুর চাকমা উপস্থিত ছিলেন।

[৪] এছাড়া বাগেরহাট জেলার মংলায় ১৩০ জনকে ঈদ উপহার দেন র‌্যাব ৮-এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও স্কোয়াড কমান্ডার মো. ইফতেখারুজ্জমান।

[৫] খুলনা ৩৫ জনকে ঈদ উপহার দেন র‌্যাব-৮ এর ‘ল’ অফিসার এএসপি মো. আদনান মুস্তাফিজ।

[৬] সাতক্ষীরা সদর ও মুন্সিগঞ্জে ৬২ জনকে ঈদ উপহার দেন র‌্যাব-৮ এর স্কোয়াড কমান্ডার এএসপি মাহিদুল হাসান।

[৭] সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে। বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়