শিরোনাম
◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গুনিয়া উপজেলার প্রয়াত চেয়ারম্যানের জানাযায় তথ্যমন্ত্রী

রাজু আহমেদ : [২] চার দশক ধরে একাদিক্রমে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ, পৌরসভা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বদানকারী আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরীর টিনের চালের ঘর চল্লিশ বছরেও বদলায়নি। তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু তার ত্যাগের আদর্শ সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে। সদ্যপ্রয়াত খলিলুর রহমানের জানাযায় যোগ দেয়ার আগে একথা বলেছেন রাঙ্গুনিয়ার সন্তান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

[৩] বৃহস্পতিবার দুপুরে নিজ উপজেলা রাঙ্গুনিয়ার চেয়ারম্যান খলিলুর রহমানের (৯৪) করোনা চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালের সংবাদ পেয়ে তথ্যমন্ত্রী সেদিন সন্ধ্যায় বিমানযোগে চট্টগ্রাম হয়ে রাঙ্গুনিয়া পৌঁছান ও রাত দশটায় জানাযায় অংশ নেন।

[৪] জানাযার আগে স্মৃতিচারণে ড. হাছান মাহমুদ বলেন, 'মরহুম খলিলুর রহমান চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর কর্মী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। দলের জন্য শ্রমিক নেতা হিসেবেও কাজ করেছেন। উপজেলা চেয়ারম্যান ও পরে পৌরসভা মেয়রের পাশাপাশি ১৫ বছর রাঙ্গুনিয়া আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনকারী এই ত্যাগী নেতার জীবনে কোনো লোভ-লালসা ছিলো না। আমি ব্যক্তিগতভাবে এমন একজন মুরুব্বীকে হারিয়েছি, যার কাছে সমস্ত দল-মতের মানুষ যেতে পারতেন।'সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়