শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোরবানীর ঈদকে কেন্দ্র করে বাজারে মসলার দাম আকাশ ছোঁয়া

লাইজুল ইসলাম : [২] সকালে রাজধানীর কারওয়ান বাজারের মসলার দোকানিরা বলেন, ঈদের আগ পর্যন্ত গুড়া মসলার দাম বাড়তি থাকবে। মোকামে দোকানিরা প্রতিদিন যায় না। গেলো সপ্তাহে যারা পাইকারি বাজারে গিয়েছেন তারা বেশি দামে কিনে এনেছেন মসলা। তাই ঈদের আগে দাম কমার সম্ভবনা নেই বললেই চলে।

[৩] কারওয়ান বাজারের ব্যবসায়ী আজিম বলেন, এলাচী ভালোটা বিক্রি হচ্ছে ৪ হাজার টাকা কেজিতে। তবে ৩ হাজার টাকায়ও পাওয়া যাচ্ছে। দারচিনি- ৪৩০-৪৫০ , চায়না দারচিনি ৪০০, লবঙ্গ-৯০০, গোল মরিচ ৫৫০. তেজপাতা ৮০-৯০টাকা করে। আর গরম মসলা এক কেজি বিক্রি হচ্ছে ১২’শ টাকা করে।

[৪] এদিকে, আগের দামে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ ৩৮, ইন্ডিয়ান ২৫ টাকা করে। দাম কিছুটা বেড়েছে রসুন, আদা, হলুদ, জিরা ও মরিচের। রসুন দেশি ৮০, চায়না ৮০, আদা দেশি ১৬০, চায়না ১৩০, হলুদ ১৫০, জিরা ৪০০ ও শুকনা মরিচ ১৮০ টাকা করে বিক্রি হচ্ছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়