শিরোনাম
◈ ঢাকায় প্রথম নারী এসপি শামীমা, ১১ কর্মকর্তার পদায়ন ◈ সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় তাই আপস করে জুলাই সনদে সই করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’বলে দাবি করলেন ডা. তাহের (ভিডিও) ◈ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে ৩ দিন পর চালু হলো পাসপোর্টধারী যাতায়াত ও বাণিজ্য ◈ সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ ◈ বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? ◈ কানাডায় অসদাচরণের শিকার ইরান ফুটবল ফেডা‌রেশ‌নের প্রতি‌নি‌ধিদল  ◈ শ্রীলঙ্কা নারী দ‌লের কা‌ছে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজও হার‌লো বাংলা‌দেশ ◈ দেশজুড়ে কালবৈশাখীর শঙ্কা, হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি ◈ সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ইভটিজারের কারাদণ্ড

কালিয়া প্রতিনিধি: [২] নড়াইলের কালিয়ায় ভ্রাম্যমাণ আদালতে মিকু শেখ (৪০) নামে এক ইভটিজারকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালিয়া সহকারি কমিশনার (ভূমী) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিবুল আলম এ দন্ডাদেশ দেন। মিকু শেখ উপজেলার দক্ষিন যোগানিয়া গ্রামের মৃত মুনসুর শেখের ছেলে।

[৩] পুলিশ ও ভ্রাম্যমাণ আদারত সূত্রে জানা যায়, মিকু শেখ বিভিন্ন সময়ে তার নিজ এলাকার গৃহবধু ও স্কুল কলেজ ছত্রীদের নানা ভাবে কুপ্রস্তাব দিয়ে থাকে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার নড়াগাতি থানা পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়।

[৪] ভ্রাম্যমাণ আালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিবুল আলম বলেন, এক গৃহবধুকে ইভটিজিং করার অপরাধে মিকু শেখ নামে ঐ ইভটিজারকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়