শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে বল আনতে গিয়ে নদীতে নিখোঁজ এক কিশোর

তৌহিদুর রহমান : [২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে ক্রিকেট খেলার বল আনতে গিয়ে নদীর পানির স্রোতে তলিয়ে গেছে কবীর হোসেন (১৫) নামে এক কিশোর। শুক্রবার সকালে আশুগঞ্জ বাজারের পোড়াগুডাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৩] পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ কিশোরকে উদ্ধারের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। কিশোর কবীর হোসেন পোড়াগুডাম এলাকার ছালেক মিয়ার ছেলে। সে পেশায় রাজমিস্ত্রির সহকারী। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নদীতে একটি ক্রিকেট খেলার বল ভাসতে দেখে কিশোর কবীর হোসেন বলটি আনতে গিয়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা কবীরকে নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা দেখেতে পেয়ে উদ্ধার করতে গেলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

[৪] আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাবেদ মাহমুদ বলেন, ক্রিকেট বল নদীতে পড়ে গেলে আনতে গিয়ে সে নিখোঁজ হয়েছে। নৌপুলিশ-থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারের জন্য যৌথ চেষ্টা চালাচ্ছে। ডুবুরি দল আসতেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ