শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০৬:০৮ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আধা ঘণ্টার ব্যবধানে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন নিহত

ডেস্ক রিপোর্ট : মাত্র আধা ঘণ্টার ব্যবধানে ঢাকা ও কক্সবাজারে র‍্যাব ও পুলিশের সঙ্গে কথিত পৃথক বন্দুকযুদ্ধে কমপক্ষে চার ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা ইয়াবা কারবারের সঙ্গে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনী দাবি করেছে। দেশ রূপান্তর

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইব্রাহিম খলিল (৪৫) ও ওমর ফারুক (৩৫) নামে দুজন নিহত হন।

র‌্যাব-১ এর কর্মকর্তা সহকারী ‍পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দিয়াবাড়িতে র‌্যাব চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল। একটি মোটর সাইকেলকে থামার সঙ্কেত দিলে আরোহীরা না থেমে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়।’

গুলিবিদ্ধ দুজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।র‍্যাব জানায়, ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন ইউপি সদস্য ও এক রোহিঙ্গা যুবক নিহত হন। নিহতরা হলেন- উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার মৃত কালা মিয়ার ছেলে বর্তমান ইউপি মেম্বার মৌলবী বখতিয়ার আহমদ প্রকাশ বখতিয়ার মেম্বার (৫৫) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ই-ব্লকের ইউসুফ আলীর ছেলে মো. তাহের (২৭)।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গ্রেপ্তার দুজনকে নিয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল অভিযানে গেলে কিছু ইয়াবাকারবারি আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে। তিনি জানান, ঘটনাস্থল তল্লাশি করে পাঁচটি দেশীয় তৈরি এলজি, ১৭ রাউন্ড কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খোসা এবং ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়