শিরোনাম
◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০৫:২০ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে মাদক ব্যবসায়ী দুই পক্ষের গোলাগুলিতে নিহত-১

ফেনী প্রতিনিধি : [২] ফেনীর ছাগলনাইয়ায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে নজরুল ইসলাম(৩২)একজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, তিন রাউন্ড গুলি, দুইটি রামদা, ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও দুইশত পিচ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

[৩] বৃহস্পতিবার দিবাগত (২৪ জুলাই)রাত আড়াইটার দিকে উপজেলার শুভপুর ইউপির জয়পুরে এ ঘটনাটি ঘটে।

[৪] পুলিশ জানায়, ওই গ্রামের তাহের আহম্মেদের বাড়ির সামনে বৃহস্পতিবার রাত আড়াইটার সময় স্থানীয় জয়পুর গ্রামের মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম গ্রুপের সাথে আরিফ গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে।

[৫] খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে বাকিরা পালিয়ে গেলেও, গুলিবিদ্ধ অবস্থায় আহত নজরুলকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।

[৬] এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, তিন রাউন্ড গুলি, দুইটি রামদা, ২০বোতল ভারতীয় ফেনসিডিল ও দুইশত পিচ ইয়াবা উদ্ধার করেছে বলে জানিয়েছে।

[৭] ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় নজরুল নামে একজন নিহত হয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়