শিরোনাম
◈ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে পা‌কিস্তান খেল‌তে রা‌জি হওয়ায় কল‌ম্বো যাওয়ার বিমান ভাড়া বাড়‌লো  ◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০১:১২ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফুদ্দিন আহমেদ নান্নু: করোনাকাল বুঝিয়ে দিয়েছে আমরা কতোটা পতিত, অসভ্য ও জংলি

সাইফুদ্দিন আহমেদ নান্নু: করোনা যখন হানা দিলো, তখন করোনাকালের পরে নতুন পৃথিবীর জন্ম হবে, পৃথিবী বদলের সাথে বদলে যাবে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। এমন গীতিকবিতা, মাখনে ডুবানো স্বপ্নের ঢেউ যখন ফেসবুকের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে আছড়ে পড়তে শুরু করলো, তখনো আমার মনের বারান্দায় সন্দেহের বাঁদুরেরা ঝুলতো। মন কেবলই বলতো, উহু দুনিয়া বদলাতে পারে, বাঙালি বদলাবে না, এ বড় ভিন্নজাত। আবার কখনো কখনো চুপেচুপে আফসোস করতাম আহ, কী পোড়া কপাল আমার, বয়সটা তরুণ থাকলে নতুন পৃথিবীটায়, নতুন দেশে, বুকভরে কটা দিন শ্বাস নিয়ে যেতে পারতাম। এখন কিন্তু সেসব গীতিকবিতা, গীতিকবিরা নেই, বেমালুম হাওয়া। কবিকুলেরা (রাজনীতিক, সমাজবিশ্লেষক, মনোবিজ্ঞানী, তাত্ত্বিক) আর ওসব গান গান না। কারণ করোনাকাল বুঝিয়ে দিয়েছে আমরা কতোটা পতিত, কতোটা অসভ্য, জংলি, বর্বর এবং মূর্খ। এমন যারা তারা বদলালে আর ক’ফোঁটাইবা বদলাবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়