শিরোনাম
◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০৫:৩৩ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কায়রোর হোটেলে মারা গেলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বিউটি এক্সপার্ট ফাতেমা খান

তন্নীমা আক্তার:  [২] মিসরের রাজধানী কায়রোর একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি বিউটি এক্সপার্ট ফাতেমা খান খুকির (৪৪) মরদেহ। নিউইয়র্ক ও নিউজার্সির বাংলাদেশি কমিউনিটিতে সুপরিচিত ছিলেন খুকি। তিনি পাঁচদিন আগে ব্যক্তিগত ভ্রমণে কায়রো গিয়েছিলেন বলে জানা যায়। নিউজ নাউ ২৪, ডেইলি সান

[৩] মঙ্গলবার হোটেল কক্ষ থেকে মৃত অবস্থায় খুকিকে উদ্ধার করে কায়রো পুলিশ। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, খুকিকে হত্যা করা হয়েছে। এই ঘটনার তদন্ত চালাচ্ছে তারা। লাশ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। খুকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বান্ধবী জাতীয় পার্টির নেত্রী শাহজাদী নাহিনা নূর। এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আমাদের প্রিয় দোস্ত ফাতেমা খান খুকি আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। কোভিড নাইনটিনে আক্রান্ত হয়ে নয়, তার লাশ পাওয়া গেছে মিসরের একটি হোটেলে।’

[৪] শাহজাদী আরও লিখেন, ‘গত সপ্তাহেই ফাতেমার জন্মদিন ছিল। আমি বাকরুদ্ধ। কে তাকে হত্যা করলো কিংবা কীভাবে সে মারা গেলো, তার কারণ কেউ জানে না। খুকি, কেন তুমি মিসর গিয়েছিলে? কেন?’ খুকির বান্ধবী নিউইয়র্কের টিভি উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া স্থানীয় সংবাদমাধ্যম এনআরবি কানেক্টকে বলেন, ‘আমিও খবরটি পেয়েছি। আমি কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছি না। খুকি কেন মিসর গিয়েছিল, কারো সাথে গিয়েছিল কি-না, কিংবা কারো সাথে দেখা করতে গিয়েছিল কি-না তার কোনো কিছুই আমরা জানি না। পুরো বিষয়টি রহস্যাবৃত।’ জানা গেছে, খুকির বাড়ি ফেনী। বিবাহ বিচ্ছেদের পর বাংলাদেশি এই বিউটি এক্সপার্ট নিউজার্সিতে একাই বসবাস করতেন। কিছুদিন মেসি’জ-এ কাজ করেছিলেন তিনি।

 

  • সর্বশেষ