শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ০৮:২৮ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০২০, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে কুলাউড়ায় ভারতীয় বিড়িসহ ২ চোরাকারবারি গ্রেফতার

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :[২] কুলাউড়া উপজেলার র‌্যাব-৯ এর অভিযানে আমদানী নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ ২ জন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

[৩] মঙ্গলবার (২১ জুলাই) র‌্যাব সুত্রে জানায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এএসপি আব্দুল খালেক ও এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার কুলাউড়া উপজেলার পেকুরবাজার ও ব্রাহ্মনবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমদানী নিষিদ্ধ ভারতীয় ২ লাখ পিস পাতার বিড়ি জব্দসহ আব্দুল কাইয়ুম ওরফে সুজা (৪৫) ও মোঃ ফখরুল ইসলাম (৩৮) সহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করে।

[৪] গ্রেফতারকৃত ২ জন চোরাকারবারির মধ্যে আব্দুল কাইয়ুম ওরফে সুজা কাদিপুর ইউনিয়নের বাগমতপুর এলাকার মৃত আব্দুল আইয়ুব এর ছেলে ও মো.ফখরুল ইসলাম ব্রাহ্মনবাজার ইউনিয়নের নাছনী এলাকার মৃত আব্দুল করিম এর ছেলে।

[৫] পরে র‌্যাব উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে কুলাউড়া থানায় হস্তান্তর করেছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়