শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ০৬:৩০ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০২০, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হালদা নদীতে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার জব্দ, অর্থ দণ্ড

শাহাদাত হোসেন: [২] চট্টগ্রামের হালদা নদীতে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস ও একটি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকালে রাউজানের উরকিরচর ইউনিয়নের মদুনাঘাট এলাকায় উপজেলা প্রশাসনের অভিযান চালানো হয়। নৌ-পুলিশ এর সহায়তায় এই অভিযান পরিচালনা করে নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।

[৩] এ সময় নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজারের মালিক মহিউদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদা নদীর মা মাছ ও জৈব বৈচিত্র রক্ষায় নদীতে যান্ত্রিক নৌযান ও ড্রেজার চলাচল নিষিদ্ধ করা হয়।

[৪] নিষেধাজ্ঞা অমান্য করে হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায়, ড্রেজার ও বালু উত্তোলন সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। হালদা নদীর মা মাছ ও জৈব-বৈচিত্র রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়