শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ০৪:০১ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০২০, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাম্মাম থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৫ জন

লাইজুল ইসলাম : [২] বুধবার (২২ জুলাই) সকাল ৮টা ২০ মিনিটে ফ্লাইটটি যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বৈশিক মহামারি কোভিড-১৯ এর কারনে সাধারণ ফ্লাইট বন্ধ হওয়ায় তাদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে সরকার।

[৩] বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে করোনায় দীর্ঘদিন সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরেছেন।

[৪] সৌদি আরবে বিভিন্ন কাজে গিয়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে আটকা পড়েন এসব বাংলাদেশি। সরকার তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে।

[৫] বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয়েছে, কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসায় এসব নাগরিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না। তাদের নিজ বাসায় ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

[৬] বিমানবন্দরে স্বাস্থ্য কেন্দ্রের সহযোগি পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, যারা বিদেশ থেকে আসছেন তাদের সবাইকে আমরা সরকারি নির্দেশে হোম কোয়ারেন্টাইনে পাঠাচ্ছি। যদিও আমাদের কাছে কোনো সুযোগ নেই টেস্ট করার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়