শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ২২ জুলাই, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নন-এমপিও কারিগরি-মাদ্র্রাসা শিক্ষকদের অনুদান দেওয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

বাশার নূরু: [২] নন-এমপিও শিক্ষক কর্মচারীদের আর্থিক সংকটের কথা চিন্তা করে কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাসমূহের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[২] মঙ্গলবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।

[৩] নন-এমপিও কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ হাজার ২৬৭৬ জন শিক্ষক জনপ্রতি ৫ হাজার টাকা হারে এবং ১০ হাজার ২০৪ জন কর্মচারী জনপ্রতি ২ হাজার ৫শ টাকা হারে সর্বমোট ২৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান পাবেন।

[৫] এর আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১৩ হাজার ৯২৯টি কওমি মাদ্রাসার এতিম ও দুস্থদের জন্য ১৬ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক এবং ২৫ হাজার ৩৮ জন কর্মচারীর অনুকূলে ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়ার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

  • সর্বশেষ