শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে বন্দুকযুদ্ধে শ্যালিকাকে ধর্ষণকারী নিহত

মঈন উদ্দীন : [২] রাজশাহীর পুঠিয়ায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া শালিকা ইভা আক্তার (১২) ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা মামলায় দুলাভাই এখলাস উদ্দীন (২০) র‌্যাবের সাথে বন্ধুকযদ্ধে নিহত হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার পীরগাছা বাজারের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত এখলাস পুঠিয়া উপজেলার গন্ডগোহালী গ্রামের কাশেমের পুত্র।

[৩] পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, পুঠিয়া বাজারের বাসিন্দা সেলিম উদ্দীনের কন্যা ইভা আক্তার (১২) পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। গত ২৫ জানুয়ারি দুলাভাই এখলাসের বাড়ীতে যায়। ওই রাতেই দুলাভাই তাকে জোর করে ধর্ষণ করে। পরে ইভা বাবার বাড়ী চলে আসে। পরে গত ২ এপ্রিল বড় বোন শোভা বাবার বাড়ীতে বেড়াতে এলে বোনের মন খারাপের কারণ জানতে চায়। এসময় ইভা বোনকে সব খুলে বলে। এ ঘটনায় বোন শোভাকে স্বামীর কাছে জানতে চাইলে তাকে উল্টো তালাকের ভয় দেখায় এখলাস। এনিয়ে গ্রামে শালিশী বৈঠকও হয়। এর দুদিন পর ৯ এপ্রিল ইভা গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় মামলা হয়। মামলার বাদী ছিলেন ইভার বাবা।

[৪] র‌্যাব জানায়, এখলাস মাদক ব্যবসায়ী ছিলেন। মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে মঙ্গলবার ভোরে পুঠিয়ার পীরগাছা গ্রামে র‌্যাব তাকে আটক করার চেষ্টা করলে সে গুলি চালায়। এসময় আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি চালালে এখলাস গুলিবিদ্ধ হয়। পরে তাকে পুঠিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ওয়ানশুটারগান, ৪৮০ পিস ইয়াবা পাওয়া গেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়