শিরোনাম
◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ?

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে নতুন আক্রান্ত ৯৫ জনের ৮৮ জনই নগরীর

ডেস্ক রিপোর্ট : রাজশাহীর দুই ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও হাসপাতালের পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্তদের মধ্যে রাজশাহীর ৯৫ জন, নাটোরের ৩৮ জন, পাবনার দুই জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন এবং যশোরের একজন রয়েছেন।

রাজশাহী জেলার ৯৫ জনের মধ্যে ৮৮ জনই নগরীতে বসবাস করেন। রাজশাহীতে এ পর্যন্ত করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে নগরীতে ৯ জন। এছাড়াও আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৭৬০ জন। নগরীতে ৫৪৬ জন রয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন একহাজার ৪২৮ জন। তারমধ্যে হাসপাতালে আইসোলেশনে আছেন ২৯ জন।

মঙ্গলবার (২১ জুলাই) রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে ১৮০ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তারমধ্যে ৪৪ জনের করোনা পজিটিভ। আক্রান্তদের মধ্যে ১৭ জন রামেক হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন ওয়ার্ডে ভর্তি হওয়া রোগী রয়েছে। এছাড়াও দুই জন র‌্যাব-৫ এর সদস্য, ছয় জন পুলিশ সদস্য, নয় জন মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা, দুই জন মিশন হাসপাতালের রোগী, পাঁচ জন দুর্গাপুরের এবং একজন পুঠিয়া উপজেলার বাসিন্দা।

অপরদিকে, রামেকের ল্যাবে ৯৪ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয় বলে জানান রামেকের উপাধ্যক্ষ এবং মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ৫১ জনের বাড়ি রাজশাহীতে। আর ৩৮ জনের বাড়ি নাটোর। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ২ জন, পাবনার ২ জন এবং যশোরের এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহী জেলায় নতুন ৯৬ জন শনাক্ত হওয়ায় করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩০১ জনে। তারমধ্যে একহাজার ৮১৪ জনই সিটি করপোরেশন এলাকার। এছাড়াও জেলার বাঘা উপজেলায় ৪৭, চারঘাটে ৩৯, পুঁঠিয়ায় ৩২, দুর্গাপুরে ৩২, বাগমারায় ৫৪, মোহনপুরে ৭৩, তানোরে ৬৪, পবায় ১১৩ এবং গোদাগাড়ীতে ৩১ জন করোনা রোগী শনাক্ত হয়। সূত্র : সময় টিভি

  • সর্বশেষ